ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
লন্ডনে বস্তুনিষ্ঠ সংবাদ শীর্ষক আলোচনা সভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 6:32 PM

লন্ডনে বস্তুনিষ্ঠ সংবাদ শীর্ষক আলোচনা সভা

লন্ডনে বস্তুনিষ্ঠ সংবাদ শীর্ষক আলোচনা সভা

কুইনম্যারি ইউনিভার্সিটি অব লন্ডনে এলবিপিসি অ্যানুয়াল টক; জার্নালিজম: এথিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য অনুসন্ধান, বিবেকবোধ, নির্ভরযোগ্য তথ্যের দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে।

সততা, নির্ভরযোগ্য তথ্য এবং স্বচ্ছতা হচ্ছে সাংবাদিকতার নীতিমালার প্রধানতম বিষয়। এসবে দৃষ্টি রেখেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকরা অন্যান্য মানুষের মতো ভুল করবে, তবে যথার্থতার ক্ষেত্রে চেষ্টায় যেন দুর্বলতা না থাকে।

সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনম্যারি ইউনিভার্সিটি অব লন্ডন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বলেন।

কুইনম্যারির আর্ট ওয়ান হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় জার্নালিজম : এথিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড শিরোনামের এই আলোচনায় তিনজন প্যানেল স্পিকারের সকলেই জোর দেন বর্তমান বিশ্ব বাস্তবতায় সাংবাদিকতার ক্ষেত্রে নীতি নৈতিকতা এবং নির্ভর যোগতা আরও বেশি চ্যালেঞ্জে পড়েছে। এক্ষেত্রে নিজেদের বিবেকবোধকে জাগ্রত রাখা এখন জরুরি।

লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবেরই তিনজন সিনিয়র সদস্য যথাক্রমে বিবিসির সাবেক সাংবাদিক, দৈনিক এশিয়ান এজের কলামিস্ট উদয় শংকর দাস, বিবিসি বাংলার প্রডিউসার মোয়াজ্জেম হোসেন ও চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. জাকি রেজওয়ানা আনোয়ার।

বক্তব্য দেন- ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। প্রশ্ন ও মন্তব্য পর্বে আরও অংশ নেন, দৈনিক এশিয়ান এজের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল হাসান, টিভি প্রেজেন্টার বুলবুল হাসান, সাংবাদিক সামসুল আলম লিটন, কলামিস্ট ইমরান চৌধুরী ও সাংবাদিক মারুফ আহমদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status