ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শুরু, ৪ নম্বর সতর্কতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 November, 2019, 12:26 PM

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শুরু, ৪ নম্বর সতর্কতা

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শুরু, ৪ নম্বর সতর্কতা

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে আঘাত হানার সম্ভবনা রয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের। যদিও তা এখনও নিশ্চিত নয়। কিন্তু এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে সাতক্ষীরায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আদৌ আমাদের উপকূলীয় এলাকায় আঘাত হানবে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামীকাল শনিবার (৯ নভেম্বর) ঘূর্ণিঝড়টি আঘাতহানার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। সেজন্য উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলের পর নিশ্চিত হওয়া যাবে ঘূর্ণিঝড়টি এ অঞ্চলে আঘাত হানবে কি-না। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির উপকূলীয় এলাকার মানুষদের সর্তক থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status