ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গোল্ডেন এ প্লাস পেয়েও অনিশ্চিত আকাশের জীবন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 November, 2019, 12:01 PM

গোল্ডেন এ প্লাস পেয়েও অনিশ্চিত আকাশের জীবন!

গোল্ডেন এ প্লাস পেয়েও অনিশ্চিত আকাশের জীবন!

যশোর এমএম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফরহাদ উদ্দীন আকাশ। দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করে অর্জনের তালিকায় রয়েছে জেএসএসি ও এসএসসি পরীক্ষার গোল্ডেন এ প্লাস ফলাফল। এমন ঈর্ষণীয় সাফল্য নিয়ে সচ্ছলতার স্বপ্ন বুনতে থাকে তার পরিবার। কিন্তু সেই মেধাবী আকাশ সচ্ছলতার স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা, কিডনি ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন অনিশ্চিত তার জীবন।

চুয়াডাঙ্গা জীবননগরের গ্রামের তাছিরুল হকের ছেলে আকাশ। দূরারোগ্য ব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তিনি ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক গাজী সারমিন সুলতানার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় জানতে পেরেছেন যে, আকাশের দুটি কিডনি প্রায় অকেজো হয়ে গেছে। আকাশকে বাঁচাতে হলে দ্রুত দুটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু টাকার অভাবে আটকে আছে তার চিকিৎসা।

আকাশের বাবা তছিবুল হক বলেন, আকাশের চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখের অধিক টাকা ব্যয় হয়েছে। আমার পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু চিকিৎসক জানিয়েছেন, আকাশকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও দেশের বাইরের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ালে বুকের ধন আকাশ পৃথিবীতে বাঁচতে পারে। সে বাঁচলে আমাদের বেঁচে থাকা স্বস্তির হবে।   

আকাশের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
মো. ফরহাদ উদ্দীন  
হিসাব নম্বর-১১৭১৫১০১৫৫১৭৭
বিকাশ নম্বর- ০১৯৪১৭৫৪৭৪৫
আকাশের পরিবারের সঙ্গে যোগাযোগের নাম্বার -০১৯১০৯২২৩৯০

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status