ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যে কারণে ক্যামেরা বন্ধ করতে বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 11:23 AM

যে কারণে ক্যামেরা বন্ধ করতে বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

যে কারণে ক্যামেরা বন্ধ করতে বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

পথ শিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা বন্ধ করুন। কোনও শিশুকে সাহায্যের সময় এভাবে ক্যামেরার ফ্ল্যাশে তার ছবি উঠে আসা মোটেই ভাল জিনিস নয়। তার বড় অদ্ভুত লাগে। পাপারাতজির কাছে এবার এমনই আর্জি জানান জাহ্নবী কাপুর।

বুধবার মুম্বাইয়ের রাস্তায় জাহ্নবী কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় এক পথশিশু জাহ্নবীর গা ঘেঁষে দাড়িয়ে রয়েছে। এরপরই জাহ্ববী তাঁকে ডেকে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে থেকে একটি বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দেন। ওই সময় পাপারাতজিকে ছবি তুলতে না করেন শ্রীদেবী-কন্যা।

এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পথ শিশুদের সাহায্য করছেন জাহ্নবী, এমন ভিডি্ও প্রকাশ্যে এসেছে। কখনও নিজের কাছে টাকা না থাকায়, গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে এক শিশুর হাতে ধরিয়ে দেন। আবার কখনও বিস্কুট দিয়ে শিশুদের সাহায্য করতে দেখা যায় ধড়ক অভিনেত্রীকে। জাহ্নবী কাপুরের ওই ভিডিও বার বার প্রকাশ্যে আসায়, নেটিজেনদের প্রশংসা কুড়োন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী একজন বড় মনের মানুষ বলে প্রশংসা শুরু করেন নেটিজেনরা। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status