ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
টাইগারদের মিশন এবার নাগপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 11:19 AM

টাইগারদের মিশন এবার নাগপুর

টাইগারদের মিশন এবার নাগপুর

দিল্লির হাসিটা রাজকোটে গিয়ে মিলে গেল। ভারতের পাল্টা আক্রমণে কিছুটা হলেও হতাশ টিম বাংলাদেশ। আশার ফানুস উড়িয়ে ভারত যাত্রার শুরুতে দাপুটে জয় যে স্বপ্নের দুয়ার খুলে দিয়েছিল। দ্বিতীয় টি২০’র হারে সেই দুয়ারে বোধ হয় খিল পড়েছে।

অবশ্য এটা সাময়িক; যেমনটা ভাবছেন বাংলাদেশ টি২০ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে নাগপুরে যদি আবারও ঘুরে দাঁড়াতে পারে টাইগাররা, তাহলে আবারও জেগে উঠবে বাংলাদেশ, হবে দীর্ঘ দিনের স্বপ্ন-পূরণ। যে স্বপ্ন পূরণ হয়নি ক্রিকেট বিশ্বের অন্য কোনো দেশেরও।

মিশন এখন নাগপুর। চার-ছক্কার ক্রিকেটে ভারতের চেয়ে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। তবে সাম্প্রতিক পারফর্ম বিচার কলে কোনোভাবেই মুশফিকদের খাটো করে দেখার সুযোগ নেই। এরিমধ্যে সেই প্রমাণ দিয়েছেনও তারা। এবার তৃতীয় টি২০’তে দারুণ কিছুর অপেক্ষা।

রোহিত-ধাওয়ানকে নিয়ে আগেই সতর্ক ছিল বাংলাদেশ। এই মানিকজোড়কে আটকালে হয়তো রাজকোটেই হতো সিরিজ উৎসব, নতুন কোনো ইতিহাস। সেই আশায় দেশ-বিদেশের লাখো সমর্থকও। নাগপুরে স্বাগতিকদের অতীত খুব একটা সুখকর নয়।

এখন পর্যন্ত এই মঞ্চে তিনটি টি২০ ম্যাচে অংশ নিয়েছে ভারত। যার মধ্যে কেবল একটিতে জয় পায়, তাও টেনেটুনে পাস। ২০০৯ সালে এই নাগপুরেই শ্রীলংকার কাছে ২৯ রানে হার মানে ভারত। এরপর ২০১৬ সালে আরেক টি২০’তে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হার মানে স্বাগতিক দেশটি। সর্বশেষ ২০১৭ সালে ইংলিশদের ৫ রানে হারিয়ে নাগপুরে প্রথম টি২০ জয়ের স্বাদ পায় তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status