ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এবার সুজানার ফেসবুক আইডি হ্যাকড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 11:48 PM

এবার সুজানার ফেসবুক আইডি হ্যাকড

এবার সুজানার ফেসবুক আইডি হ্যাকড

এবার হ্যাকারের কবলে পড়ে বিপাকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। নিরাপত্তার জন্য এই অভিনেত্রী থানায় গিয়ে জিডিও করেছেন।

নিয়ন্ত্রণ হারানো ওই আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট বা ছবি যদি প্রকাশিত হয়, ভক্ত ও শুভানুধ্যায়ীদের সেসব এড়িয়ে যেতে বলেছেন সুজানা। তাঁর আইডি খোয়ার খবর তিনি প্রশাসনকে জানিয়েছেন।

গত ১৬ অক্টোবর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পরের দিন (১৭ অক্টোবর) মিরপুর মডেল থানায় সুজানা জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নম্বর ১৬৪৫। জিডিতে সুজানা উল্লেখ করেছেন, অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অসাধু ব্যক্তিরা আমার আইডি হ্যাক করেছে। তদন্ত করে দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে সুজানা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তারাও আইডি ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন।’

মডেল-অভিনেত্রী হিসেবে বিনোদন অঙ্গনে জনপ্রিয় মুখ সুজানা জাফর। ২০০৩ সালে লাক্স সুন্দরী হন।

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয় করেছেন টিভি নাটকেও। ছয় পর্বের নাটক ‘লাইম অব লাইফ’-এ জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদের সঙ্গে অভিনয় করেছিলেন। তাহসানের গাওয়া ও ইমরানের সুর করা ‘কেউ না জানুক’ গানে মডেল হিসেবে অভিনয় করে আলোচিত হন। বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status