ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিশপে মটোরোলা 'মটো ই৬ প্লাস'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 9:41 PM

রবিশপে মটোরোলা 'মটো ই৬ প্লাস'

রবিশপে মটোরোলা 'মটো ই৬ প্লাস'

মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলার বাজেট ফোন মটো ই৬ প্লাস। রবিশপ থেকে গ্রাহকরা এক্সক্লুসিভলি মাত্র ১৫,৯৯৫ টাকায় ফোনটি কিনতে পারবেন। তবে ফোনটির বর্তমান বাজার মূল্য ১৬,৯৯৫ টাকা। ফালে এই বাজেটের মধ্যে মটো ই৬ প্লাস বাজারে সাড়া ফেলবে।

৬.১ ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার) অক্টাকোর প্রসেসর। আরও থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, ‘কোয়ালিটি, ডিজাইন এবং টেকনোলজির দিক দিয়ে মটোরোলার স্মার্টফোন বাজারে অনেকের চেয়ে এগিয়ে। বাজেট ফোন হিসেবে ইতোমধ্যে মটোরোলা বাজারে সুনাম অর্জন করেছে।’

মটো ই৬ প্লাসের বৈশিষ্ট্য:
‘মটো ই৬ প্লাস’ স্মার্টফোনটিতে থাকছে ৬.১ ওয়াটার ড্রপ ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার), ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। ফলে স্মার্টফোন প্রেমীরা গেমিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা। আর ওয়াটার ড্রপ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডুয়াল ক্যামেরা সিস্টেমের পেছন দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status