ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মিথিলাকে সমর্থন করে ভাবনার ‘বিস্ফোরক’ মন্তব্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:22 PM

মিথিলাকে সমর্থন করে ভাবনার ‘বিস্ফোরক’ মন্তব্য

মিথিলাকে সমর্থন করে ভাবনার ‘বিস্ফোরক’ মন্তব্য

নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। এছাড়া একই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর খোলামেলা শরীরের ভিডিও চ্যাট করার ছবিও ফাঁস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককেই ছবিগুলো শেয়ার দিতে দেখা গেছে। এছাড়া ভাইরাল হওয়া এ ছবি নিয়ে মিথিলা বলেন, অস্বাভাবিক কোনো ছবি না এটা। এদিকে, এমন ছবি নিয়ে অন্য এক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মন্তব্য করেছেন।

ভাবনা বলেন, অভিনয় করা আমার পেশা। তার মানে তো এই নয় যে আমি খারাপ মানুষ। আমরা আসলে মানুষকে সম্মান করতে জানি না। আগে সবাই অভিনয়শিল্পীদের সম্মান করত, এখন কেউ করে না। এটা দুঃখজনক।

অভিনেত্রী মিথিলার প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভাবনা বলেন, হ্যাকার বা যারা ব্যক্তিগত ছবি ছড়িয়েছে, তারা জঘন্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। এসবে আসলে মিথিলা আপুর কিছুই হবে না। তবে একটা কথা সবার মনে রাখা উচিত—আমরা মানুষকে সম্মান দিতে না জানি, অন্তত যেন কারো ক্ষতি না করি।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুকে ভাবনা, কারো ইনবক্সের কথা বা তথ্য প্রচার করা—যে করেছে, সে কোনো মানুষ হতে পারে না। তাকেও কোনো মেয়ে জন্ম দিয়েছে। অন্য মানুষের ছবি ভাইরাল করে তোর লাভ কোথায়? আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে শিখিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status