ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নগ্ন ছবি ভাইরাল হওয়ায় মিডিয়াই ছেড়ে দিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:19 PM

নগ্ন ছবি ভাইরাল হওয়ায় মিডিয়াই ছেড়ে দিলেন

নগ্ন ছবি ভাইরাল হওয়ায় মিডিয়াই ছেড়ে দিলেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার কয়েকটি নগ্ন ছবি ছড়িয়ে পড়ে। নানা ধরণের মন্তব্য আসতে শুরু করে তাকে নিয়ে। আর মানসিক ভাবে ভীষণ রকম ভেঙে পড়েন তিনি। এর প্রতিক্রিয়ায় সারা জীবনের জন্য মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি গায়িকা রাবি পিরজাদা।

সোমবার টুইটারে এই গায়িকা একটি পোস্ট লিখে শোবিজ ছাড়ার ঘোষণা দেন। তার পোস্টটির বাংলা অর্থ হলো, ‘আমি রাবি পিরজাদা সারা জীবনের জন্য শোবিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আমার সকল ভুল ক্রটি ক্ষমা করেন। সবার হৃদয়কে আমার প্রতি সমব্যথি করেন।’

হঠৎ কীভাবে ছড়িয়ে পড়লো রাবি পিরজাদার গোপন ছবি ও ভিডিও? বিস্তর আলোচনা চলছে এ বিষয় নিয়ে। কেউ কেউ মনে করছেন, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে একটি ‘আইটেম সং’কে কেন্দ্র করে রাবির তর্কই এর অন্যতম কারণ। অনেকে দায়ি করছেন রাবির প্রাক্তন প্রেমিকে।

ব্যক্তিগত আক্রোশ মেটাতে কেউ এই ভিডিও প্রকাশ করে দিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিও করেছিলেন রাবি। অসাবধানতায় নিজের ভুলেই ফাঁস হয়েছে এগুলো।

রাবির মিডিয়া ছাড়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। তাকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ করেছেন অনেকেই। তবে রাবি এর আগেও সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন এই গায়িকা। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের জন্য হাতে সাপ নিয়ে মোদীর উদ্দেশে বলেছিলেন, ‘মোদী তুমি কাশ্মীরিদের হেনস্থা করছ। দেখ, তোমার জন্য আমি কী তৈরি করছি। নরকে গিয়ে মরার জন্য প্রস্তুত হও।’ এছাড়া আত্মঘাতী বোমারু জ্যাকেট পরেও মোদীকে হুমকি দিয়েছিলেন রাবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status