ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
২০২০ সালের মার্চে শুরু হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ: রেলমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 3:37 PM

২০২০ সালের মার্চে শুরু হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ: রেলমন্ত্রী

২০২০ সালের মার্চে শুরু হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল হক সুজন বলেছেন, ২০২০ সালের মার্চ মাসে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু হবে। আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্ব পাড়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। যে দিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এ সেতু কমপ্লিট হবে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, সেতুর নির্মাণ কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্বাংশে অপর ভাগ হবে পশ্চিমাংশে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনে পৌঁছলে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status