ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঢাকায় এলিস ওয়েলস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 3:27 PM

ঢাকায় এলিস ওয়েলস

ঢাকায় এলিস ওয়েলস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ঢাকায় এসেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

তিনদিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র জানায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা আদায় করা তার এ সফরের অন্যতম উদ্দেশ। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন এলিস। সফর শেষে আগামী ৭ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি।

২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রণিত জাতীয় নিরাপত্তা কৌশলের মধ্যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন অন্যতম। ভারত মহাসাগরের পশ্চিম উপকূল থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল অবাধ ও মুক্ত এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় দেশটি। এ জন্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারত-জাপানের জোড়ালো সমর্থন চায় যুক্তরাষ্ট্র।

ঢাকায় আসার আগে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ব্যাংককে সদ্য সমাপ্ত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে অংশ নিয়ে বিভিন্ন আঞ্চলিক অংশীদারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানে তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ ইস্যূতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত-জাপান ‘চতুর্মাত্রিক’ আলোচনা অধিবেশনে যোগ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status