ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বোমা ফাটালেন অভিনেত্রী, পরিচালকের প্রেমিকা না হলে অভিনয়ে সুযোগ নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 1:21 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 5 November, 2019, 1:41 PM

বোমা ফাটালেন অভিনেত্রী, পরিচালকের প্রেমিকা না হলে অভিনয়ে সুযোগ নয়

বোমা ফাটালেন অভিনেত্রী, পরিচালকের প্রেমিকা না হলে অভিনয়ে সুযোগ নয়

কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। বেশ কয়েক বছর আগে রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সময় দিয়েছেন সংসারে। সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলেন। একটি ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে আবার তিনি ফিরছেন অভিনয়ে।

কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরুর আগে বিস্ফোরক মন্তব্য করেছেন ইশা। তিনি বলেন, আমার বলিউড যাত্রা সহজ ছিল না। প্রচুর লড়াই করেছি। তবু আমাকে আইটেম গার্লের চরিত্র দেওয়া হত। চরিত্র পাওয়ার জন্য অনেক চেষ্টা করতাম। বলা হত, পরিচালক বা প্রযোজকের প্রেমিকা না হলে চরিত্র (অভিনয়ের সুযোগ) পাওয়া যাবে না।

ইশা জানান, এক সুপারস্টার তাকে বলেছিলেন তার সঙ্গে আলাদা দেখা করলে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। অভিনেত্রী বলেন, এমন আরও অনেকে আছেন। খুব পরিচিত এক অভিনেতার সঙ্গে আমার কাজের কথা হয়েছিল। কিন্তু পরে ওই অভিনেতা বলেন, দেহব্যবসায় রাজি থাকলে তবেই অভিনয়ের সুযোগ পাবেন।

ইশা দাবি করেন, অভিনেতার এই কুপ্রস্তাবের বিষয়টি আমি ছবির প্রযোজককে অবহিত করেছিলাম এবং ওই অভিনেতার সঙ্গে কাজ করব না বলে সরাসরি জানিয়ে দেই। এরকম আরও অনেক অভিযোগ আছে। শুধুমাত্র সম্মানের খাতিরে এতদিন কিছু প্রকাশ করিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status