ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন তেরেঙ্গানু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:35 PM

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন তেরেঙ্গানু

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন তেরেঙ্গানু

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়ার ক্লাবটি।

ম্যাচের ১৫ থেকে ২০- এই ৬ মিনিটের একটা ঝড় বইয়ে দিয়ে ম্যাচটা নিজেদের করে নেয় তেরেঙ্গানু ফুটবল ক্লাব। ১৬ মিনিটে হাকিম ও ২০ মিনিটে আলিয়াস গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অতিথি দলটিকে।

দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়ার্ধের শুরুটা। ৪৮ মিনিটেই স্বাগতিকরা ব্যবধান ২-১ করে লুকার গোলে। এর পর লুকা একাধিক সুযোগ পেয়েও গোল পাননি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিভরা দর্শক হতাশা নিয়ে ফিরে যায় ঘরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status