ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যাত্রীসহ ডেমু ট্রেন ফেলে পরিচালক গেলেন শ্বশুরবাড়ি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:20 PM

যাত্রীসহ ডেমু ট্রেন ফেলে পরিচালক গেলেন শ্বশুরবাড়ি

যাত্রীসহ ডেমু ট্রেন ফেলে পরিচালক গেলেন শ্বশুরবাড়ি

রেল লাইনের পাঁচ কিলোমিটার দূরে ছিলো ট্রেন পরিচালকের (গার্ড) শ্বশুরবাড়ি। সেজন্য তিনি যাত্রীসহ ট্রেন রেখে চলে গেলেন শ্বশুরবাড়িতে। এদিকে পরিচালক ছাড়া ট্রেনটি দাঁড়িয়ে যায় স্টেশনে। এতে করে বিড়ম্বনা আর অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাণ্ডটি ঘটিয়েছেন হাটহাজারী স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনের পরিচালক (গার্ড) মো. জুনায়েদ।

তবে ঘটনার পর ওই গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন।

ট্রেনটিতে লোকোমাস্টার ছিলেন মো. মহিউদ্দিন। গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে আসে ট্রেন। হাটহাজারী স্টেশনে ডেমু ট্রেনটি থামলে গার্ড জুনায়েদ কাউকে না জানিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শ্বশুরবাড়িতে চলে যান।

এদিকে গার্ডের সিগন্যাল না পাওয়ায় লোকোমাস্টার মহিউদ্দিন ট্রেন ছাড়তে পারেননি। গার্ডকে না পেয়ে তিনি স্টেশন মাস্টার মো. আরিফের মাধ্যমে পাহাড়তলী কন্ট্রোল অফিসকে বিষয়টি অবহিত করেন। পরে টেলিফোন পেয়ে হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ আসার পর ওই ট্রেন ছাড়ে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status