ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইভ্যালী সিইও’র সঙ্গে বিআইজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 7:45 PM

ইভ্যালী সিইও’র সঙ্গে বিআইজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইভ্যালী সিইও’র সঙ্গে বিআইজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সিনিয়র নেতৃবৃন্দ।

দেশের তথ্যপ্রযুক্তি বিটের গণমাধ্যমকর্মীদের সংগঠন বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন।

বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালী কার্যালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় বিআইজেএফ সভাপতিসহ প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ সম্পাদক হাসান জাকির, কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান সোহেল ও রাহিতুল ইসলাম এবং সদস্য শাওন সোলায়মান।

দুই পক্ষের সাক্ষাতকালে ইভ্যালী সিইও মোহাম্মদ রাসেল বলেন, দেশের আইসিটি খাতের সাংবাদিকদের দীর্ঘ দিনের স্বনামধন্য সংগঠন বিআইজেএফ। আর দেশের আইসিটি এবং ই-কমার্স খাতের উন্নয়নে আইসিটি সাংবাদিকদের অবদান অপরিসীম। আমাদের কার্যালয়ে সংগঠনের সদস্যরা পরিদর্শনে আসায় আমরা আনন্দিত। আমাদের সঙ্গে বিআইজেএফের সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের।

অন্যদিকে বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, দেশের ই-কমার্স খাতের অন্যতম নবীন সদস্য ইভ্যালী। নিজেদের যাত্রা শুরুর খুবই কম সময়ের মাঝে বাজারে দারুণ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে তারা আমাদের দেশীয় উদ্যোগ। পেশাজীবী সাংবাদিকদের সংগঠন হিসেবে বিআইজেএফ সবসময় প্রতিষ্ঠানটির পাশে থাকে।

এছাড়াও সাক্ষাতকালে দেশীয় ই-কমার্স এবং আইসিটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষে আলোচনা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status