ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি-নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 7:42 PM

আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি-নুসরাত

আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি-নুসরাত

বাংলা সিনেমার দর্শকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় টালিপাড়ার দুই সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। বিশেষ করে টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও কম জনপ্রিয় নন এই দুই নায়িকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নতুন দুই টিকটক ভিডিও। যার মধ্যে একটিতে বলিউডের গানের সঙ্গে লিপ মিলিয়ে অভিনয় করতে দেখা গেছে নুসরাতকে। তবে মিমির বিষয়টা অবশ্য আলাদা। টিকটক ভিডিওর মাধ্যমেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

তবে অবশ্য শুধু টিকটক ভিডিওর জন্য নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টালিউডের এই দুই সাংসদ অভিনেত্রী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া নানান ভিডিও ও ছবি পোস্ট করতে দেখা যায় মিমি ও নুসরাতকে।

প্রসঙ্গত, এবছরই গত ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তুরস্কের বোদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরাত-নিখিলের বিয়ের আসর। তবে নুসরাতের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী অবশ্য এখনও ‘সিঙ্গল’-ই রয়েছেন বলেই শোনা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status