ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিয়ের আগে অন্তঃসত্ত্বা, ‘স্বামী কোথায়’ বলে ট্রল অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 7:38 PM

বিয়ের আগে অন্তঃসত্ত্বা, ‘স্বামী কোথায়’ বলে ট্রল অভিনেত্রী

বিয়ের আগে অন্তঃসত্ত্বা, ‘স্বামী কোথায়’ বলে ট্রল অভিনেত্রী

প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। চলতি মাসের শুরুতে প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। সম্প্রতি জানিয়েছেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে ছাড়াই প্রথম সন্তানের মা হতে চলা নিয়ে কথা বলেছেন কালকি। বলেছেন, অন্যরা কী বলল, তাতে তাঁর কিছুই যায় আসে না।

ওই সাক্ষাৎকারে দুষ্টুমি করে কালকি বিশ্বখ্যাত সাহিত্যিক শেক্সপিয়রের উদ্ধৃতি টেনে বলেন, ‘বিবাহবহির্ভূত। বিয়ে ছাড়াই আমি সন্তানসম্ভবা।’

কালকি আরো বলেন, অনেকেই হয়তো তাঁর এ ব্যাপারটি নিয়ে বিচার করছেন, নানা কথা বলছেন। কিন্তু এসবে তাঁর যায় আসে না। কারণ, তাঁর ভাষায়, ‘আমি ওদের ব্যক্তিগতভাবে চিনি না। তাই এসবের প্রভাব আমার ওপর পড়ে না।’

কালকি জানান, কিন্তু যখন নিজের ভবনে যান, প্রতিবেশীরা তাঁকে ঘিরে ধরেন। সবাই জানে যে কালকি বিয়ে করেননি, কিন্তু এতে তাঁদের কোনো প্রতিক্রিয়াই নেই। প্রতিবেশী আন্টিরা তাঁকে বলেন, ‘আপনার জন্য চা আনি?’ প্রতিবেশীদের ভালোবাসায় মুগ্ধ এ অভিনেত্রী।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বিদ্রুপ করেন নেটিজেনরা। ‘তোমার স্বামী কোথায়? তুমি কীভাবে এটা করতে পারলে? আঁটসাঁট জামা পরবে না’ ইত্যাদি মন্তব্য করেন অন্তর্জালবাসী। কালকি বলেন, ‘অন্তঃসত্ত্বা না হলেও ওঁরা বিদ্রুপ করবেই। মানুষ তার মত প্রকাশ করতেই পারে,’ যোগ করেন কালকি।

কালকি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। আগামী ডিসেম্বরে ডেলিভারি ডেট নির্ধারণ করেছেন ডাক্তাররা। এ অভিনেত্রীর পরিকল্পনা, গোয়ায় গিয়ে জলের নিচে সন্তান প্রসব করবেন। এখন তাঁর সময় কাটছে গান শুনে, হাঁটাহাঁটি ও যোগব্যায়াম করে। এরই মধ্যে মুঠোফোন ব্যবহার কমিয়ে এনেছেন।

কালকির পেট স্ফীত হয়েছে। সেই ছবি প্রকাশ্যে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর প্রেমিক গাই হার্সবার্গ ইসরায়েলের জেরুজালেমের ধ্রুপদি পিয়ানোবাদক।

২০১১ সালে বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী কালকি। অবশ্য চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status