ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তাপমাত্রা বাড়ার আর সম্ভাবনা নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 7:03 PM

তাপমাত্রা বাড়ার আর সম্ভাবনা নেই

তাপমাত্রা বাড়ার আর সম্ভাবনা নেই

সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের আগেও সহনীয় পর্যায়ে ছিল না তাপমাত্রা। লঘুচাপের সময় নেমে আসে তাপমাত্রা, প্রায় পুরো দেশেই বৃষ্টির সঙ্গে চলে আসে শীতভাব। বেশ কয়েকদিন হলো লঘুচাপ বিদায় নিয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে, যাকে বলা যায় ‘আরামদায়ক তাপমাত্রা’।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। নভেম্বর মাস থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা আরও কমতে থাকবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত।

বুধবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোনো বৃষ্টি ছিল না। সব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই। নভেম্বরের থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে আস্তে আস্তে কমতে থাকবে। ডিসেম্বরে আমরা শীত ঘোষণা করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status