ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দিল্লির দূষণে বেকায়দায় লিটন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 6:55 PM

দিল্লির দূষণে বেকায়দায় লিটন

দিল্লির দূষণে বেকায়দায় লিটন

টেলিভিশনের পর্দায় বা কারো তোলা স্থিরচিত্র দেখলে যে কেউ মনে করবেন- দিল্লীতে বুঝি খুব ঠাণ্ডা। আর তাই কুয়াশায় ঢাকা চারপাশ। সেই ভ্রম ভেঙে যাবে জানলে- এটি কুয়াশা নয়, ধোয়া!

দূষণের কারণে বেশ বেকায়দায় গোটা দিল্লী। সংশয় জেগেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি নিয়েও। তবে জঙ্গি হামলার হুমকিই যেহেতু সামলানোর সাহস করা গেছে, সেক্ষেত্রে ধোয়াকে দিল্লী ক্রিকেট অ্যাসোসিয়েশন পাত্তা না দেওয়াটাই স্বাভাবিক! তা-ই হয়েছে।

বাধ্য হয়ে তাই লিটন দাস অনুশীলনে নেমেছেন মাস্ক বা বায়ু দূষণরোধী মুখোশ পরে, যাতে ধোয়া থেকে বাঁচা যায়। তাতেও অবশ্য এত স্বস্তি নেই। কারণ ধোয়া-ধূলা নাকেমুখে প্রবেশ না করলেও চোখে তো ঢুকছে ঠিকই। যারা আছেন সবার চোখ জ্বালাপোড়া তাই এখানে স্বাভাবিক বিষয়!

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর একটায় অনুশীলন শুরু করে দল। এর আগে বুধবার (৩০ অক্টোবর) মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল দিল্লী পৌঁছায়।

অনুশীলনে আজ মাস্ক ব্যবহার করছেন শুধু লিটনই। তবে সব ক্রিকেটারই দূষণের কারণে সমস্যায় পড়েছেন। টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানা গেছে, সব ক্রিকেটারের জন্যই মাস্কের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার থেকে অনুশীলন থেকে শুরু করে অন্যান্য সময়ও এই মাস্ক ব্যবহার করবেন সব ক্রিকেটার।

অনুশীলনে আজ মাস্ক ব্যবহার করছেন শুধু লিটনই। তবে সব ক্রিকেটারই দূষণের কারণে সমস্যায় পড়েছেন। টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানা গেছে, সব ক্রিকেটারের জন্যই মাস্কের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার থেকে অনুশীলন থেকে শুরু করে অন্যান্য সময়ও এই মাস্ক ব্যবহার করবেন সব ক্রিকেটার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status