ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘হেলিকপ্টার শো’ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 6:51 PM

‘হেলিকপ্টার শো’ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট

‘হেলিকপ্টার শো’ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট

কলকাতার ইডেন গার্ডেনসে ফ্লাডলাইটের আলোয় প্রথমবারের মতো গোলাপী বলে খেলতে নামবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-ভারত। ঐতিহাসিক এই দিবারাত্রির টেস্টকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বাড়তি উত্তেজনা।

কীভাবে ম্যাচটি আরও আকর্ষণীয় করে তোলা যায়, তা নিয়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছেন সৌরভ গাঙ্গুলী। এর মাঝেই জানা গেছে, ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। অর্থাৎ হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে সূচনা হতে পারে টেস্ট ম্যাচের। এছাড়াও হেলিকপ্টার থেকে নামানো হতে পারে সিরিজের ট্রফি।

যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, ‘হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে টেস্ট ম্যাচের সূচনা করার পরিকল্পনা রয়েছে। আশা করা যায়, এই পরিকল্পনা সফল ভাবেই কার্যকরী হবে।’ ম্যাচ শুরু হবে দুপুর একটা থেকে। শেষ হয়ে যাবে রাত আটটার মধ্যে। সাধারণত নভেম্বরে শিশির ও কুয়াশাই সব চেয়ে বেশি সমস্যা তৈরি করে। তাই ম্যাচের সময়ও কিছুটা এগিয়ে আনা হয়েছে।

ম্যাচটি শুরু হবে ভারতের স্থানীয় সময় দুপুর ১টার দিকে, শেষ হবে রাত ৮টায়। নভেম্বর মাস, তাই বাধা হয়ে দাঁড়াতে পারে শিশির। এ ব্যাপারে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, ‘ভালো হতো যদি দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে গোটা বিষয়টা দেখে নেওয়া যেত। কিন্তু তার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না জানি না। তবে আশা করি, উইকেটের চরিত্র বদলাবে না। যে রকম স্পোর্টিং উইকেট ছিল, সেটাই থাকবে। গোলাপি বল কী রকম আচরণ করে, সেটাই দেখার বিষয়।’

ঐতিহাসিক এই ম্যাচের টিকেটকেও আকর্ষণীয় করতে চায় ভারত। এ ব্যাপারে সচিব অভিষেক ডালমিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু ম্যাচটি ঐতিহাসিক, তাই টিকেটও এমন সুন্দরভাবে তৈরি করতে চাই, যা ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

নকশার বিবরণ নিয়ে তিনি আরো বলেন, ‘টিকেটে ইডেনের একটি ছবি থাকবে। সেইসঙ্গে গোলাপী আভা রাখা হবে। কিন্তু নকশা নিয়ে এখনো পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status