ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাতে দেখা করার কথা বলে যুবতীকে ধর্ষণ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 6:48 PM

রাতে দেখা করার কথা বলে যুবতীকে ধর্ষণ!

রাতে দেখা করার কথা বলে যুবতীকে ধর্ষণ!

নড়াইলের লোহাগড়ায় বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে সোমবার (২৮অক্টোবর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা যুবতীর মা ফাতেমা বেগম বাদী হয়ে বুধবার লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেন।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ধর্ষক রাজিবুল মোল্যাকে আটক করে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আলিম মোল্যার ছেলে রাজিবুল মোল্যার (২২) সঙ্গে একই গ্রামের মিকাইল মোল্যার য়োড়শী কন্যার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায় যুবতী বিয়ের জন্য রাজিবুলকে চাপ দেয়। কিন্তু রাজিবুল বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে। তারপরও গত সোমবার (২৮ অক্টোবর) রাত ১১ টার দিকে রাজিবুল ওই যুবতীর সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়। এ সময় রাজিবুল ওই যুবতীকে ধর্ষণ করে। ধর্ষিতা যুবতীর মা ফাতেমা বেগম বাদী হয়ে বুধবার লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রাজিবুলকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকাররম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status