ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেলেন ইউপি চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:32 PM

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেলেন ইউপি চেয়ারম্যান

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেলেন ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আলীকে গুলি করে হত্যার চেষ্ট চা‌লি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (৩০ অ‌ক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বল্লা বাজারে এ ঘটনা ঘটে।

পাকির আলীর ভাই আবদুল্লাহ জানান, চেয়ারম্যান পাকির আলী বল্লা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বল্লা বাজারের দক্ষিণ পাশের আহম্মদ নেতার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে দু’টি মোটরসাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান তিনি। পরে স্থানীয়রা সন্দেহভাজন ৮ জনকে ৪টি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status