ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বুয়েট থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:24 PM

বুয়েট থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু

বুয়েট থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুমে আবরার উঠে ছিলেন। বুধবার রুমে থাকা আবরারের জিনিসপত্র বুঝিয়ে দেয়া হলো তার বাবা বরকতউল্লাহকে। অবশেষে প্রিয় ক্যাম্পাস থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু।

বরকতউল্লাহ বলেন, কয়েকদিন আগেই বুয়েট থেকে আমাকে মোবাইল ফোনে আবরারের জিনিসপত্র নিয়ে যেতে বলেছিলেন। আমি এসে সব জিনিসপত্র বুঝে নিয়েছি। তিনি বলেন, আবরারের শেষ স্মৃতি হিসেবে তার ব্যবহৃত এই জিনিসগুলো আমরা রেখে দেব।

আবরারের ফুপাতো বোন আফরিদা পারভীন লিজা বলেন, ছোট ভাই ফাইয়াজের জন্য একটি শার্ট কিনেছিল আবরার। শার্টটি তার রুমেই ছিল। ফাইয়াজ শার্টটি দেখেই কান্নায় ভেঙ্গে পড়েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status