ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আজ থেকে কাশ্মীর ভারতের রাজ্য নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 12:42 PM

আজ থেকে কাশ্মীর ভারতের রাজ্য নয়

আজ থেকে কাশ্মীর ভারতের রাজ্য নয়

রাজ্যের মর্যাদা হারিয়ে দ্বিখন্ডিত হলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। বুধবার মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারিয়েছে কাশ্মীর। জম্মু-কাশ্মীর ভারতের মানচিত্রে এখন কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন লাদাখও এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল ও জম্মু-কাশ্মীরের পুনর্গঠন বিল আনার ফলে বিশেষ মর্যাদা শুধু নয়, রাজ্যের মর্যাদাটুকুও হারায় জম্মু ও কাশ্মীর। এদিন মধ্যরাত থেকে তা সরকারিভাবে স্বীকৃতি পেল। ভারতের মানচিত্রে বাড়ল দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সন্ত্রাসবাদের কথা মাথায় রেখেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে, ফের রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু-কাশ্মীর।

বুধবার লাদাখের নব নিযুক্ত লেফটেনেন্ট গভর্নরের পরামর্শদাতা হিসেবে আইএএস অফিসার উমঙ্গ নারুলাকে এবং পুলিশ প্রধান হিসেবে আইজি এসএস খান্ডারকে নিয়োগ করা হয়েছে৷ জম্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু৷ লাদাখের লেফটেনেন্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর৷

ভারতের গোয়েন্দারা দাবি করেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই কাশ্মীর ও ভারতের অন্য প্রান্তেও জঙ্গি হামলা হতে পারে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতেও।

কাশ্মীরে ৩৭০ নং ধারা প্রত্যাহার করার পর থেকেই লাগাতার চলছে অচলাবস্থা সেখানে। প্রাথমিকভাবে সরকার কারফিউ জারি করে৷ এখনও স্বাভাবিকতায় ফেরেনি কাশ্মীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status