ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:17 AM

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর একটি ছোট বিমান ভেঙে পড়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

বেসামরিক বিমান চলাচল প্রশাসনের মুখপাত্র ক্যাথলিন বার্নগেন সিএনএনকে বলেন, পিপার পিএ-২৮ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলের চ্যাম্বলি এলাকার ডেকাল্ব-পিচট্রি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

পরে বিমানটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা।

পিপার পিএ-২৮ বিমান সাধারণত এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান। এতে দুই থেকে চারটি আসন থাকে। ডেকাল্ব-পিচট্রি বিমানবন্দর জর্জিয়া অঙ্গরাজ্যের দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দর। এই বিমান বন্দরে বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার বিমান ওঠানামা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status