ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
অল্পের জন্য বাঁচলেন বলিউড কিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 9:12 PM

অল্পের জন্য বাঁচলেন বলিউড কিং

অল্পের জন্য বাঁচলেন বলিউড কিং

অল্পের জন্য আগুন থেকে বাঁচলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীপাবলি উপলক্ষে অমিতাভ বচ্চনের বাড়িতে আমন্ত্রিত ছিলেন তিনি। পার্টিতে আরো অনেকেই ছিলেন।

হঠাৎ করেই প্রদীপ থেকে আগুন ধরে যায় অমিতাভ বচ্চনের বাড়ির সামনের বাগানে। আগুন ধরে যায় ঐশ্বরিয়া রাই বচ্চনের দীর্ঘদিনের পরিচিত ও ব্যবস্থাপক অর্চনা সদানন্দের কাপড়ে।

তাকে বাঁচাতে ছুটে যান শাহরুখ। নিজের জ্যাকেট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি এবং উদ্ধার করেন অর্চনাকে। এ ঘটনায় দু’‌জনেই আহত হয়েছেন।

শাহরুখের হাত সামান্য পুড়ে গেছে। অর্চনার হাত ও ডান পায়ে পোড়ার ক্ষত আরো গভীর। অর্চনাকে ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে।

জানা গেছে রাত ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তখনো পার্টিতে অনেকেই ছিলেন। আচমকা অর্চনার কাপড়ে আগুন লেগে যাওয়ায় অতিথিরা হকচকিয়ে ওঠেন। তখনই শাহরুখ ছুটে গিয়ে অর্চনাকে বাঁচান। পার্টিতে গৌরীকে নিয়ে গিয়েছিলেন শাহরুখ। জানা গেছে, বর্তমানে ভালো আছেন শাহরুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status