ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 4:45 PM

পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী

চলমান বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্র জমা দেয়ার আগে এক সংক্ষিপ্ত ভাষণে সাদ হারিরি বলেন, অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা। লেবাননের আইন অনুযায়ী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবেন।

অর্থনৈতিক সমস্যা নিরসনসহ নানা দাবিতে গত ১৩ দিন ধরে লেবাননে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে লেবাননে অচলাবস্থা বিরাজ করছিল। ব্যাংক ও স্কুলগুলো ১২ দিন বন্ধ ছিল। এ সময় বিক্ষোভাকারীরা ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত ছোট দেশটির প্রধান প্রধান সড়কপথ বন্ধ করে দেয়।

২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৬ সালে তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আল-হারিরির বাবা রফিক আল-হারিরি ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী। ২০০৫ সালে তাকেও হত্যা করেছিল আততায়ীরা। তখন থেকেই সাদ হারিরি ফিউচার মুভমেন্ট পার্টির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status