ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রূপনগরে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 4:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 October, 2019, 6:43 PM

রূপনগরে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৫

রূপনগরে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৫

রাজধানীর রূপনগরে ভয়াবহ এক বিস্ফোরণে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রূপনগরের ১১ নম্বর রোডে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লেগেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status