ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চামড়াপণ্যের মান নিশ্চিত করে নতুন বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:15 PM

চামড়াপণ্যের মান নিশ্চিত করে নতুন বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

চামড়াপণ্যের মান নিশ্চিত করে নতুন বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

চামড়া পণ্যের গুণগত মান নিশ্চিত করে নতুন নতুন বাজার তৈরি করে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’র উদ্বোধন করে এ আহ্বান  জানান। নতুন বাজার তৈরির মাধ্যমে রপ্তানি আয় অর্জন করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

চামড়াপণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্যমূলক প্রতিবন্ধকতা থাকবে না জানিয়ে ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয় ছাড়িয়ে যাওয়ার আশা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রায় ১৫০ কোটি ডলার চামড়াজাতপণ্যের বাজার রয়েছে। চলতি অর্থবছরের জুলাই মাসে এই খাত থেকে ১০ কোটি ৬১ লাখ ডলার আয় হয়েছে। এর মধ্যে ৭ কোটি ২৩ লাখ ডলারের চামড়ার জুতা রয়েছে। গেল অর্থবছরের ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে বাংলাদেশ। আয়ের ৮৩ শতাংশই চামড়াজাত পণ্য। আগামী তিন বছরে এই খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করতে চায় সরকার।’

প্রধানমন্ত্রী সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন।

‘ফিউচার প্রুফ সোর্সিং’ স্লোগানে এবারের শোতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্ট্যান্ডস রয়েছে।

চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের বাজারে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ আয়োজন বলে জানিয়েছেন প্রদর্শনীটির আয়োজকরা।

বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরিকৃত নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে এতে। আগামী ২ নভেম্বর শেষ হবে এ প্রদর্শনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status