ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় খোকাকে ফুলেল শুভেচ্ছা
আলমগীর হোসেন প্লাবন
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 1:56 PM

হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় খোকাকে ফুলেল শুভেচ্ছা

হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় খোকাকে ফুলেল শুভেচ্ছা

দীর্ঘ সময়ের পর সারা দেশে এমপিওভূক্ত করা ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোনারগাঁ উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হয়। এর মধ্যে অন্যতম বৈদ্যেরবাজারের মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়টি এমপিওভুক্ত করায় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতি,সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়নগঞ্জ -৩(সোনারগাঁ) আসনের সাংসদ  ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব  লিয়াকত হোসেন খোকাকে।

মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও পৌরসভার দিঘিরপাড় রয়েল রির্সোেটে এসে তারা এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী,  অভিভাবক সদস্য ও  বৈদ্যেরবাজার ইউপি জাতীয় পার্টির  সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া, উপজেলা যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, উপজেলা ছাত্র সমাজ সমাজের আহবায়ক ফজলুল হক মাষ্টার, বৈদ্যেরবাজার ৯ ওয়ার্ডের ইউপি সদস্য বাছেদ,উক্ত প্রতিষ্ঠানটির শিক্ষক ইসমাইল, রবিউল,হারুন অর রশিদ,আলমগীর হোসেন ,  রাকিবুল হাসান,মাসুদ, ফজলুল করিম, অফিস সহকারী নূরুজ্জামান ও গিয়াসউদ্দিন  প্রমূখ।

শুরুতেই লিয়াকত হোসেন খোকা বলেন,এমন একটি জরাজীর্ণ জায়গায় একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য হাজী মতিউর রহমান সরকারকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি আরও বলেন,  আমি  আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সোনারগাঁয়ে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করেছি। আমি জানি, একটি সমাজ শিক্ষিত হলে সমাজে উন্নতি হয়।তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষাদানে আরো মনোযোগী হতে হবে। আর এভাবেই সমাজ ব্যবস্থার উন্নয়ন হলে দেশ ও জাতি আরও  এগিয়ে যাবে। সে লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মানসহ আধুনিকায়ন করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status