ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের কারণে ১০০ কোটি টাকা হারালাম: বিসিবি সভাপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 6:47 PM

সাকিবের কারণে ১০০ কোটি টাকা হারালাম: বিসিবি সভাপতি

সাকিবের কারণে ১০০ কোটি টাকা হারালাম: বিসিবি সভাপতি

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের কারণে বোর্ড ১০০ কোটি টাকা হারিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপান।

ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, খেলোয়াড়রা আলাদাভাবে চুক্তি করলে বোর্ড স্পন্সরশিপ পায় না। তাই কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে না। এছাড়া অন্য কোথাও চুক্তি করলেও বোর্ডকে জানাতে হবে। আর চুক্তি করতে না দিলে খেলোয়াড়দের বোর্ডের পক্ষ থেকে ক্ষতিপূরণও দেওয়া হয়।

কিন্তু সাকিবের এবারের চুক্তির কারণে বোর্ড ১০০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি বলেন, আমাদের লক্ষ্য ছিলো আগামী বছর আমাদের দলের স্পন্সরশিপ বিক্রি করবো, তখন টেলিকম কোম্পানিগুলো আসুক। কিন্তু এখন কি কেউ আসবে? সাকিব না হয় ২-৩ কোটি টাকা পেয়ে গেল, কিন্তু আমরা তো কমপক্ষে ১০০ কোটি টাকা হারালাম। এতে কি অন্য খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়নি? এটা সে আইনগতভাবে পারে না। এটার জন্য কেন চিঠি দিলাম, সেজন্য একজন বোর্ডের সিনিয়র পরিচালক বলেন- এটা কেন করলেন? করা ঠিক হলো? তো করব কি, ছেড়ে দেব?

তিনি আরও বলেন, ও (সাকিব আল হাসান) যদি ১০০ কোটি টাকা পেতো তবু মানতাম। ও তো মাত্র ৩ কোটি টাকা পেয়েছে। আর আমাদের এত টাকা লোকসান করে দিলো? এটা তো হয় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status