ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভোলায় এবার নেশা করিয়ে যুকককে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 12:40 PM

ভোলায় এবার নেশা করিয়ে যুকককে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা

ভোলায় এবার নেশা করিয়ে যুকককে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. শাকিল (২৫) নামে এক সিএনজি চালককে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে।

আহত শাকিল সদর উপজেলার আলী নগর এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে দুইজন যাত্রী বাঘমারা ব্রিজ এলাকায় যাওয়ার কথা বলে শাকিলের সিএনজিতে ওঠেন। বাঘমারা ব্রিজ এলাকা আসার পর ওই দুইযাত্রী তাকে হাত-পা বেঁধে নির্যাতন শুরু করে করে। এরপর তাকে জোর করে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সিএনজিতে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে তার গলার রশি লাগানোর সময় শাকিলের চেতনা ফিরে আসে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ওই দুই যাত্রী পালিয়ে যান। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিলকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তিনি ঘটনা খুলে বলেন। যে দুই যাত্রী তাকে ভাড়া করে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি তাদের চিনেন না। তবে দেখলে চিনতে পারবেন বলে বলে জানিয়েছেন।

ওসি আর বলেন, শাকিলকে হত্যার উদ্দেশ্যে না-কি সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি। আমরা শাকিলকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে তারা এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status