ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
টেস্টে অধিনায়ক মুশফিক, টি-টোয়েন্টিতে মোসাদ্দেক!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 12:05 PM

টেস্টে অধিনায়ক মুশফিক, টি-টোয়েন্টিতে মোসাদ্দেক!

টেস্টে অধিনায়ক মুশফিক, টি-টোয়েন্টিতে মোসাদ্দেক!

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বুধবার (৩০ অক্টোবর) ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবেন টাইগাররা। এর আগে দলের সঙ্গে ঠিকঠাক অনুশীলন করেননি বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচও খেলেননি। এর মধ্যে তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

ফলে গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে- ভারত সফরে যাচ্ছেন তো সাকিব? একটি সূত্র জানিয়েছে, সাকিব না গেলে ভারত সফরে টেস্টে অধিনায়কত্ব করবেন পূর্বে এ দায়িত্ব পালন করা মুশফিকুর রহীম। আর অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক পদে থাকছে বড়সড় চমক! সাকিব দল পরিচালনায় না থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতের কথাই ভাবা হচ্ছে। সাকিব শেষ পর্যন্ত না গেলে খুব সম্ভবত মোসাদ্দেকই হতে যাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

সোমবার (২৮ অক্টোবর) ক্রিকেট বোর্ডে এসে নাজমুল হাসান পাপন বোর্ডের পরিচালক ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলেছেন। সেখানে আসলে কি আলোচনা হয়েছে? এ প্রশ্নে পরিচালকরা নিঃশ্চুপ।

তবে কম বেশি সবাই স্বীকার করেছেন, আলোচনা-পর্যালোচনা ও যত কথা সাকিবকে নিয়েই। সাকিব আদৌ ভারত সফরে যাবেন কি যাবেন না, তা নাকি বোর্ড সভাপতি ছাড়া অন্য পরিচালকদের কেউ জানেনও না। কারণ বাকি কারো সাথে সাকিব এ ইস্যুতে কথাও বলেননি।

তবে ক’জন ক্রিকেটার এবং হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর সবে কাজ শুরু করা স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিসহ কোচিং স্টাফদের সাথে বিসিবি প্রধানের আলোচনায় নাকি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status