|
১৪ দলের কাছে দুঃখ প্রকাশ মেননের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১৪ দলের কাছে দুঃখ প্রকাশ মেননের চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (২৮ অক্টোবর) ১৪ দলের শরীক জোটের নেতাদের নিয়ে মোহাম্মদ নাসিমের বাসায় ওই চিঠির বিষয়ে এক বৈঠক হয়। পরে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান। নাসিম বলেন, জনমনে বিভ্রান্তি নিয়ে রাশেদ খান মেনন বিস্তারিত জবাব দিয়েছেন চিঠিতে। ১৪ দলের মতো তিনিও নির্বাচন নিয়ে একমত। বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। খণ্ডিত বক্তব্য বিভ্রান্তি করেছে বলে জানিয়েছেন মেনন। ১৪ দল তার ব্যাখ্যায় সন্তুষ্ট। সবাই একসঙ্গে আছি আবারো এক সঙ্গে কাজ করবো বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
