|
আ.লীগ নেতার স্ট্যাটাস, 'অভিশাপ আর দীর্ঘ নিঃশ্বাসে দলে ধংস নেমে আসবে'
নতুন সময় প্রতিবেদক
|
![]() আ.লীগ নেতার স্ট্যাটাস, 'অভিশাপ আর দীর্ঘ নিঃশ্বাসে দলে ধংস নেমে আসবে' তিনি মোস্তাইন পাটোয়ারী সাহিন এর সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্পষ্ট লিখেছেন, ওদের অভিশাপ আর দীর্ঘ নিঃশ্বাসে একদিন দলে ধংস নেমে আসবে। আমরা ত্যাগীদের করুন পরিণতি দেখে দুঃখ করবো কষ্ট পাবো আর লুটেরার দল যখন বিপদে পড়বে অট্টহাসিতে মন ভরাবো। 'নতুন সময়' এর পাঠকদের জন্য ষ্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ১৯৮৭-৮৮ সাল থেকে এক সাথে আন্দোলন, সংগ্রাম করেছি । মামলার হাজিরা দিতে আদালতে দিন কাটিয়েছি। জেল খেটেছি। রাতে নিজের ঘরে ঘুমাতে পারিনি। স্বস্তিতে রাস্তায় চলতে পারিনি। বি,এন,পি অধ্যুষিত অঞ্চল হওয়ায় সর্বদাই আতংকে দিন কাটতো। রাজনীতিতে হিংসাত্মক মনোভাবের কারণে পুরো পরিবার চিন্তিত থাকতো। মিছিল, শ্লোগান, বক্তৃতা, নিত্যদিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগ্রামী দিন অতিবাহিত করতে হয়েছে । ক্ষমতার পালাবদলে হারিয়ে গেছে দুঃসময়ের কান্ডারীরা। একঝাঁক রক্তচোষা দলে ভিড়ে বঞ্চিত করতে শুরু করলো সেই বিপ্লবীদের কে। মোস্তাইন পাটোয়ারী সাহিন, সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। পঙ্গুত্বের গ্লানি আর যন্ত্রণা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় । অর্থের অভাবে চিকিৎসা সেবা তো দুরের কথা। ঔষধের টাকার যোগান দিতে হিমশিম খাচ্ছে। দলীয় PC নামে প্রতোক টেন্ডারে প্রতোক অফিস থেকে লক্ষ লক্ষ টাকা গুটিকয়েক ব্যক্তির পকেটে। দুর্ভাগ্য পাটোয়ারী সাহিনের চিকিৎসা হবে না টাকার জন্য। ঔষধ কিনতে পারবে না টাকার অভাবে। এটা লজ্জা ও অপমানের। ওদের অভিশাপ আর দীর্ঘ নিঃশ্বাসে একদিন দলে ধংস নেমে আসবে। আমরা ত্যাগীদের করুন পরিণতি দেখে দুঃখ করবো কষ্ট পাবো আর লুটেরার দল যখন বিপদে পড়বে অট্টহাসিতে মন ভরাবো।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
