ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসামে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহ নুরুল আলম
প্রকাশ: Sunday, 27 October, 2019, 10:09 PM

লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাসেম মানু সহ নেতৃবৃন্দ। - নতুন সময়।

লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাসেম মানু সহ নেতৃবৃন্দ। - নতুন সময়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বিকালে লাকসাম উত্তর বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতাকর্মীরা। 

লাকসাম পৌরসভা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান দুলালের প্রাণবন্ত সালনায় এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূইয়া মিল্টনের সার্বিক তত্বাবধানে এতে বক্তব্যে রাখেন, লাকসাম পৌরসভা বিএনপি’র সভাপতি মো: আবুল হাশেম মানু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আবদুর রহমান বাদল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী। 

এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাবেক পৌর কমিশনার আবদুর রশিদ, রফিকুল ইসলাম, আবদুর শুকুর, কুমিল্লা দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মো: আমান উল্যাহ আমান, ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক দল নেতা মো: শফিকুর রহমান (বাদল), লাকসাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম গাদ্দাফী, যুগ্ম- সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আর্মী ফারুক, পৌরসভা যুবদলের সহ-সভাপতি গোলাপুর রহমান, যুগ্ম- সম্পাদক মরহর আলী মরু, সাংগঠনক সম্পাদক ইউনুছ মিয়া, সেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মাসুদ রানা বেলাল, পৌর সাধারণ সম্পাদক সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, শ্রমীকদলের পৌর সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন, উপজেলা যুগ্ম-সম্পাদক মো: খসরু, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন ফাহাদ প্রমুখ। 

যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাকসাম উপজেলা ও পৌরসভার সবকয়টি ইউনিট থেকে শতশত নেতাকর্মীরা প্রোগ্রামস্থলে এসে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উৎসব করেন। এসম বক্তরা কারাবন্ধী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান একই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকল বেদাবেধ ভুলেগিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি মো: আবুল কালাম  (চৈতি কালাম) তিনি কেন্দ্রীয় প্রোগ্রাম থাকায় লাকসামের যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পারেননি বলে বিষয়টি নিশ্চিত করেন পৌর যুবদলেরর এক দায়িত্বশীল নেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status