ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বোল্ডার পাথর লোড-আনলোডের বকেয়া অর্থ ফেরতের দাবীতে মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 9:55 PM

বোল্ডার পাথর লোড-আনলোডের বকেয়া অর্থ ফেরতের দাবীতে মতবিনিময় সভা

বোল্ডার পাথর লোড-আনলোডের বকেয়া অর্থ ফেরতের দাবীতে মতবিনিময় সভা

স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত বোল্ডার পাথর এর লোড-আনলোডের স্থল বন্দর কর্তৃপক্ষের নিকট বকেয়া অর্থ শ্রমিকদের মাঝে ফেরত না দেয়ায় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৯২২ ও ৮৯১ নিজস্ব অফিসে কক্ষে ২৭শে অক্টোবর রবিবার সকাল দশটার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল- ৮২১,হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিমুল্লাহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ , বেনাপোল -৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজিউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।

প্রধান অতিথী আজিম উদ্দিন গাজী বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্য বলেন বোল্ডার পাথর লোড-আনলোডের লেবারদের শরীরের ঘাম ঝড়ানো কষ্টের অর্থ আপনারা মাসর পর মাস বিনা কারনে আটকিয়ে রেখেছেন ৷ এটা কোন কারনে মেনে নেয়া সম্ভব না। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা আপনাদের নিকট জিম্মি হয়ে পড়েছে। প্রায় ১১ মাস অর্থের অভাবে তারা আজ পরিবার- পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে৷ লেবার শ্রমিকদের সাথে এই মতবিনিময় সভার মাধ্যমে পোর্ট কর্তৃপক্ষ নিকট আমি আবেদন জানাতে চাই, বোল্ডার পাথরের লোড-আনলোডের ১১ মাসের বকেয়া অর্থ অতিসত্বর তাদের মাঝে ফিরিয়ে দিন অন্যথায় আগামীতে এই বকেয়া অর্থের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে৷

প্রধান অতিথি  ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী হ্যান্ডলিং শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন গত ১৮ই অক্টোবর আমার বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়, এর প্রতিবাদে দল মত নির্বিশেষে সকল শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এজন্য আপনাদেরকে আমার  অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status