ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শুরুটা ভাল হয়নি মুশফিক-সৌম্যদেরও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 8:34 PM

শুরুটা ভাল হয়নি মুশফিক-সৌম্যদেরও

শুরুটা ভাল হয়নি মুশফিক-সৌম্যদেরও

লক্ষ্যটা ১৪৪ রানের। সাদামাটা এই লক্ষ্যের পিছু ধেয়ে ০ রানেই ভাঙলো লাল দলের উদ্বোধনী জুটি। প্রথম বলেই রান আউটের শিকার সৌম্য সরকার। ননস্ট্রাইক এন্ড থেকে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে ০ রানে সাজঘরে এ বাঁহাতি ওপেনার।

তিন নম্বরে নেমে মাত্র ৮ রানে (৫ বলে) আউট হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকানোর ঠিক পরের বলে তুলে মারতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন আফিফ।

এছাড়া মুশফিকুর রহিমও নিজেকে মেলে ধরতে পারেননি। ৩ বলে ৪ রান করার পর প্রিয় রিভার্স সুইপ খেলতে গিয়ে ওয়াইড থার্ড ম্যানে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন মুশফিক।

৬ ওভারের পাওয়ার প্লে শেষে লাল দলের স্কোর ৩ উইকেটে ৪১। লিটন দাস ২২ বলে ২৪ আর মাহমুদউল্লাহ রিয়াদ ১১ বলে ৫ রানে ব্যাট করছেন।

এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে সবুজ দল। ব্যাট হাতে ইমরুল কায়েস ৩২ রান (২৬ বলে) করে আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন একদমই ব্যর্থ। শান্ত ৪ বলে ২ আর মিঠুন ৩ বলে ২ রান করে আউট হয়ে গেছেন। পরে ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজও, আউট হয়েছেন ৫ বলে ২ রানে।

তরুণ নাইম শেখ কিছুক্ষণ একদিক আগলে রেখে ৩৬ বলে ২৯ রানে আউট হয়েছেন। আর সাব্বির রহমান ফিরে গেছেন ৭ বলে ৪ রান করে। মূলত বিপ্লবের জাদুকরি স্পিনের মুখেই সবুজ দলের রান চাকা স্লথ থেকে স্লথতর হয়েছে। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৩৯ রান করেছেন ইয়াসির রাব্বি আর লেগস্পিনার রিশাদ করেন ১৩।

আমিনুল ইসলাম বিপ্লবের ১৭ রানে ৩ উইকেটের সঙ্গে আবু হায়দার রনির ২৯ রানে ৩ উইকেটও ছিল উল্লেখযোগ্য। এছাড়া কেউ ২ উইকেট পাননি। পেসার শফিউল ও অফস্পিনার নাইম হাসান একটি করে উইকেট পেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status