ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
হুটার-হর্ন ব্যবহার করায় ৪ হাজার মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 7:05 PM

হুটার-হর্ন ব্যবহার করায় ৪ হাজার মামলা

হুটার-হর্ন ব্যবহার করায় ৪ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩ হাজার ৯৪৭টি যানবাহনকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে হুটার/বিকন লাইট ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের কোনো সুযোগ নেই। এসব ব্যবহারে রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশসহ সাধারণ জনসাধারণের ভোগান্তির শিকার হতে হয়।

অনেক ব্যক্তি তার নিজের গাড়িতে অথবা বহরে চলমান পিকআপ/মাইক্রোবাসে প্রাইভেট সিকিউরিটি ব্যবহার করে থাকেন। এ সকল কর্মকাণ্ড বন্ধ করতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

গত ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সপ্তাহব্যাপী এ অভিযানে ট্রাফিক পূর্ব বিভাগ ১০৫২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ১১২৯টি মামলা এবং হুটার/বিকন লাইট জব্দ করেছে ৬৮টি ও হুটার/বিকন লাইট ব্যবহারের অপরাধে ১২৪টি মামলা করেছে।

ট্রাফিক পশ্চিম বিভাগ ৭৫২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৬৬৭টি মামলা এবং হুটার/বিকন লাইট জব্দ করেছে ৬টি ও হুটার/বিকন লাইট ব্যবহারের অপরাধে ১০টি মামলা করেছে।

ট্রাফিক উত্তর বিভাগ ৯৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ১০৭৮টি মামলা এবং হুটার/বিকন লাইট জব্দ করেছে ৩২টি ও হুটার/বিকন লাইট ব্যবহারের অপরাধে ৪৯টি মামলা দায়ের করেছে।

ট্রাফিক দক্ষিণ বিভাগ ১১৫৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ১০৭৩টি মামলা এবং হুটার/বিকন লাইট জব্দ করেছে ৫৭টি ও হুটার/বিকন লাইট ব্যবহারের অপরাধে ৭৬টি মামলা দায়ের করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status