ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়র আতিকুলের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 6:57 PM

মেয়র আতিকুলের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেয়র আতিকুলের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস।

রোববার (২৭ অক্টোবর) গুলশানে ডিএনসিসি নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে যানবাহন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্পেনের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত স্পেন ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সেমিনারে মেয়রকে গেস্ট অব অনার হিসাবে যোগদানের আমন্ত্রণ জানান। এছাড়া ঢাকা মহানগরীর উন্নয়নে স্পেনের বিভিন্ন শহরের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে মেয়র রাষ্ট্রদূতকে জানান।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status