|
ভারত ছাড়া আইসিসি কিছুই না!
নতুন সময় ডেস্ক
|
![]() ভারত ছাড়া আইসিসি কিছুই না! বিসিসিআই অর্থ ও ক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দু-তিনটি ক্রিকেট বোর্ডের একটি। ৩৩ মিলিয়ন ডলারের লোকসান হয়তো তারা যেকোনো উপায়ে পুষিয়ে নিতে পারবে। কিন্তু তুলনামূলক কম ধনী বোর্ডগুলো রাজস্ব কমার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এসব নিয়েই এক অনুষ্ঠানে আইসিসির সমালোচনা করে অনুরাগ ঠাকুর বলেন, 'বিসিসিআই ছাড়া আইসিসির কোনো প্রাসঙ্গিকতা নেই। বিভিন্ন কাজকর্ম চালাতে আইসিসিকে ৭৫ শতাংশ আর্থিক মঞ্জুরি দিয়ে থাকে তারা। অবশ্যই বিসিসিআই তার প্রাপ্য বুঝে নিবে।' সৌরভ গাঙ্গুলীও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর বলেছেনছেন, রাজস্বের যথাযথ ভাগ পাওয়া নিয়ে আইসিসির সঙ্গে লড়াই করবেন তিনি। গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ডে নবনিযুক্ত কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল। বক্তব্যে বিসিসিআই ছাড়া আইসিসির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অরুণ বলেন, 'আমরা কখনো কল্পনা করতে পেরেছি আইসিসির রোডম্যাপে বিসিসিআইয়ের কিছু বলার থাকবে না? এটা কেউ কখনো ভাবেনি। বিসিসিআই ছাড়া আইসিসি কী?'
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
