ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুক হ্যাকিংয়ে ভোলার ঘটনা, এখনই মন্তব্য নয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 4:39 PM

ফেসবুক হ্যাকিংয়ে ভোলার ঘটনা, এখনই মন্তব্য নয়

ফেসবুক হ্যাকিংয়ে ভোলার ঘটনা, এখনই মন্তব্য নয়

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ফেসবুক হ্যাকিংয়ে যে ঘটনা সেটা নিয়ে পুলিশ সদর দফতর কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর আগে এটা বলা ঠিক হবে না যে, ফেসবুক হ্যাকিংয়েই বোরহাউদ্দিনের ঘটনা ঘটেছে।’

রোববার (২৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কী উদ্দেশ্য ছিল সবই একে একে আপনাদের সামনে খুব শিগগিরই হাজির করা হবে। আমার কাছে মনে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তখন তাকে পথ হারানোর জন্য, অকার্যকর বাংলাদেশ তৈরির জন্য এ ধরনের প্রচেষ্টা নেয়া হয়েছিল।’

তবে দেশের মানুষ এগুলো পছন্দ করে না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবেন না। কারণ জঙ্গি, সন্ত্রাস এ দেশের মানুষ চায় না বলে জানান তিনি।

বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে যাকে আটক করা হয়েছে সে বলছে- আইডি হ্যাক করে এসব করেনি। অন্যদিকে আইডি হ্যাক করে যে টাকা চেয়েছিল সে বলছে- দুষ্টুমি করে সে টাকা চেয়েছিল। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এখন কী বলা হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা যে কথা বলছেন আমরাও মনে করি সেই রকমই কিছু। যেহেতু এটা নিয়ে পুলিশ সদর দফতর পরীক্ষা-নিরীক্ষা করছে, সেহেতু আপাতত কিছু বলতে পারবো না।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাদের এগিয়ে নিতে কাজ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status