|
রাস্তায় সচেতনতা বাড়াতে বাইকারদের হেলমেট উপহার দিলেন মাশরাফি
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাস্তায় সচেতনতা বাড়াতে বাইকারদের হেলমেট উপহার দিলেন মাশরাফি আজ রবিবার সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেলচালকদের মধ্যে হেলমেটগুলো বিতরণ করা হয়। হেলমেটগুলো অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে সংগ্রহ করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনও পাঠাও-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশত হেলমেট বিতরণ করা হয়। মাশরাফি বলেন, যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
