ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘তুমি’ বলায় সন্তানের সামনেই বাবাকে মারধর!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 11:53 AM

‘তুমি’ বলায় সন্তানের সামনেই বাবাকে মারধর!

‘তুমি’ বলায় সন্তানের সামনেই বাবাকে মারধর!

রফিকুল ইসলাম সোহাগ (৪৭)। ঢাকার একটি স্টিল রিরোলিং মিলসের হিসাবরক্ষণ বিভাগে কাজ করেন। সপ্তাখানেক আগে সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি নাটোরের লালপুর বেড়াতে এসেছিলেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনের বিশ্রামাগারে চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ছেলেকে নিয়ে।

এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের সামনেই বাবাকে বেধড়ক কিল-ঘুষি মেরে আহত করেছে রেলওয়ের তিন কর্মচারী।

পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকা অভিমুখে যাত্রা করেছেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন ওই তিনজনই রেলওয়ের কর্মচারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত ট্রেনযাত্রীর ছেলে রাজধানীর মিতালি বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদুল ইসলাম (১৪) কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘বাবার সঙ্গে গত মঙ্গলবার (২১ অক্টোবর) বেড়াতে এসেছিলাম। শনিবার দুপুরে দেড়টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের বসার বিশ্রামাগারে আমার কোলে মাথা রেখে বাবা একটু শুয়েছিলেন। এ সময় এক অপরিচিত ছেলে এসে বলেন- এখানে শুয়ে আছেন কেন? উঠুন। এ সময় আমি বাবাকে এই কথা বলার পর বাবা উঠে অপরিচিত ওই ছেলেকে বলেন- কী হয়েছে তোমার? সমস্যা কী? যদি বসো, পাশে বসো। জায়গা আছে তো। একথা বলাতে বাবার সঙ্গে তর্ক-বিতর্ক করে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় আমি বাধা দিলে কিল-ঘুষি আমার গায়েও লাগে। পরে বাবাকে তার একবন্ধু হাসপাতালে নিয়ে যায়। তবে এখানে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কেউ কোনো প্রতিবাদ করেনি।’

আহত রাকিবুল ইসলাম সোহাগ বলেন, ‘তাদের কাছে গিয়ে জানতে চেয়েছি, কী হয়েছে? বসবে? সামনের ফাঁকা জায়গা আছে বসো? তুমি করে বলেছি, এটাই ছিল অপরাধ! খবর পেয়ে জিআরপি রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আরেফিন জানান, ‘এ বিষয় আহত ট্রেনযাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status