ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের প্রলোভনে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, অতঃপর ...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 11:12 PM

বিয়ের প্রলোভনে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, অতঃপর ins class=

বিয়ের প্রলোভনে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, অতঃপর

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক গার্মেন্ট কর্মী (১৮)কে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মো. রাসেল (২৬)কে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে শুক্রবার রাতেই ধর্ষণের শিকার ওই গার্মেন্ট কর্মী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টায় কদমতলীর আমেনা বেগমের তিন তলার ফ্ল্যাট বাসায়। অভিযুক্ত মো. রাসেল চাঁদপুরের শাহরাস্তির রাজাপুর এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গার্মেন্ট কর্মীর সঙ্গে গত তিন বছর ধরে পাশের বাসার ভাড়াটিয়া রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেল ওই গার্মেন্ট কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাতে নিয়ে যায়।

গত বুধবার রাতে প্রেমিক রাসেল ওই গার্মেন্ট কর্মীর বাসায় ঢুকে বিয়ের তারিখ নির্ধারণের কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই গার্মেন্ট কর্মী রাসেলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি ওই গার্মেন্ট কর্মী তার পবিবারকে অবহিত করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গার্মেন্ট কর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাসেলকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status