ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মন্দিরের সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে ফেলা হলো ‘সাধু’কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 10:45 PM

মন্দিরের সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে ফেলা হলো ‘সাধু’কে

মন্দিরের সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে ফেলা হলো ‘সাধু’কে

মধ্যবয়সী এক ব্যক্তিকে দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দুই যুবক। টানাহেঁচড়ার জেরে ওই সাধুর ধুতি উঠে গেছে হাঁটুর উপর। এভাবে সিঁড়ি থেকে তাঁকে টেনে নিয়ে গিয়ে নিচে ফেলে দেন ওই দুই যুবক।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দিরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল।

একজন সাধুকে এভাবে বের করে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অনেকে। ত্রিপুরা সিপিএমের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, কী অমানবিক ভয়ঙ্কর দৃশ্য! উদয়পুর মাতাবাড়িতে এক বৃদ্ধকে উপর থেকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে নামানো হচ্ছে। প্রশাসন কোথায়? আমরা কোন রাজত্বে আছি? রাজ্যের ধর্মীয় স্থানে এরকম অমানবিক দৃশ্য আমরা কখনো দেখিনি।

কিন্তু পরে জানা যায়, ওই ব্যক্তি মন্দিরের সাধু নন। তিনি সাধু সেজে সেখানে ঢুকে পড়ে বিশৃঙ্খলা করছিলেন। রাধাকিশোরপুর থানা পুলিশ জানিয়েছে, সাধু সেজে যাওয়া ওই ব্যক্তির নাম শঙ্করচন্দ্র নাহা। তিনি ত্রিপুরা সরকারের পূর্ত বিভাগের কর্মী। ওই ঘটনার পর তাকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

পুলিশ আরো জানিয়েছে, কিছুদিন আগে সাধু সেজে ত্রিশূল দিয়ে তিনি আক্রমণ করেছিলেন সঞ্জিত দাস নামের এক ব্যক্তিকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status