
রাঙ্গুনিয়ায়
সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়াতেও "কমিউনিটি পুলিশিং ডে" উদযাপন উপলক্ষে আলোচনা সভা করে রাঙ্গুনিয়া মডেল থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম।
আজ শনিবার সকালে রাঙ্গুনিয়া মডেল থানার চত্বরে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী, সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচকের বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, প্রধান সমন্বয়কের বক্তব্যে রাখেন,রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মাহাবুব মিলকি প্রমুখ।
আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাস,রাঙ্গুনিয়া মডেল থানার এসআই এরশাদ উলাহ,ইসমাইল হোসেন জুয়েল, মাহাবুব, রাকিবুল,কবির হোসেন, মোকসুদ, দেলোয়ার হোসেন, মুন্সি জাফর প্রমুখ।