ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দ্বিতীয় নির্বাচন ৮ নভেম্বর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 9:09 PM

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দ্বিতীয় নির্বাচন ৮ নভেম্বর

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দ্বিতীয় নির্বাচন ৮ নভেম্বর

সংযুক্ত আরব আমিরাতে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দ্বিতীয় নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সাংগঠনিক পদ্ধতিতে গঠিত নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত শুক্রবার (২৫ অক্টোবর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন।

নির্বাচন কমিশনের সহযোগী প্রতিনিধি সৈয়দ খোরশেদ আহমদ এবং এস এম মোদাচ্ছের শাহ-এর কাছে নির্ধারিত ৬টি পদের জন্য গতকাল মনোনয়নপত্র জমা দেন ১১ প্রার্থী। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন- এসএ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক ও যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মদ রফিক উল্লাহ।

সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা টিভির আমিরাত প্রতিনিধি ফয়সাল সিদ্দিকী ববি ও এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ। সাধারণ সম্পাদক পদে বাংলা ভিশন চ্যানেল-এর আমিরাত প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন নিউজ২৪ ও সমকালের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি ও সি-প্লাসের আমিরাত প্রতিনিধি সনজিত কুমার শীল। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন প্রবাস মেলার আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক ও আওয়াজ বিডির উপ-সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন।

অর্থ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন নতুন ফেনী আমিরাত প্রতিনিধি মুহাম্মদ ইছমাইল ও আজকের পত্রিকার আমিরাত প্রতিনিধি জিউয়াউল হক জুমন।

এদিকে সংগঠনের বর্তমান সভাপতি শিবলী আল সাদিক মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। এ ছাড়া বাংলা ধারার আমিরাত প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল ও ৭১ বাংলা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি সারোয়ার উদ্দিন রণি ভিন্ন-ভিন্ন পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন দুপুর দেড়টা থেকে শারজাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status