ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদা-কামালের সাক্ষাৎ অনিশ্চিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 7:41 PM

খালেদা-কামালের সাক্ষাৎ অনিশ্চিত

খালেদা-কামালের সাক্ষাৎ অনিশ্চিত

গত ২০ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, ফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে শীর্ষনেতারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন।সরকারও ইতিবাচক ফ্রন্টের এ সিদ্ধান্তে।কিন্তু ফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন হঠাৎ অসুস্থতার কারণে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে।

গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া জানান, বিছানা থেকে নামতে গিয়ে কামাল হোসেন তার বাম পায়ে ব্যাথ্যা পেয়েছেন। এই ব্যাথ্যা তার আগে থেকেই আছে।ফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হবে সাক্ষাতে ফ্রন্টের কারা যাবেন।ড. কামালের অসুস্থতা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দুই দিন আগে আমি তাকে দেখে এসেছি।তিনি পায়ের ব্যাথার কারণে হাঁটা-চলা করতে পারছেন না। ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতামতের ভিত্তিতে সাক্ষাতের বিষয়টি চূড়ান্ত হবে।
 
সুত্র জানায়, ড. কামাল হোসেন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন।এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত অনিশ্চিত হয়ে পড়েছে।বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অসুস্থতার কারণে তিনি (ড. কামাল) যেতে না পারলে ফ্রন্টের অন্যনেতারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন।এনিয়ে দুই একদিনের মধ্যে ফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠকে কারা যাবেন এবিষয়ে সিদ্ধান্ত হবে।

ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যেহেতু শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাত করেছেন এজন্য এখনই আর দেখা করার সুযোগ নেই।এজন্য কমপক্ষে ১০দিন সময় লাগতে পারে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status