ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি খরচে জাপান-কোরিয়া ও জর্ডান যাওয়ার সুযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 5:33 PM

সরকারি খরচে জাপান-কোরিয়া ও জর্ডান যাওয়ার সুযোগ

সরকারি খরচে জাপান-কোরিয়া ও জর্ডান যাওয়ার সুযোগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর অধীনে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশীদের জাপান, কোরিয়া ও জর্ডান পাঠাবে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের পর তাদেরকে ওই তিন দেশে পাঠানো হবে। 

গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, যে সকল নারীরা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের দক্ষতা উন্নয়নের জন্য ৩টি কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। জাপান গমনে ইচ্ছুকদের ৬ মাসের আবাসিক কেয়ার গিভার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি, বয়স ২০-২৮, কোর্স ফি ১ হাজার টাকা। কোরিয়া যেতে ইচ্ছুকদের ২ মাসের কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা এসএসসি, বয়স সীমা ১৮-৩০, কোর্স ফি ১ হাজার টাকা। জর্দানে যেতে ইচ্ছুকদের দেড় মাসের আবাসিক সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ দেয়া হবে। ১৮ থেকে ৩০ বছর বয়সের নারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা জেএসসি, কোর্স ফি ১৫শ টাকা। আগে আসলে আগে ভর্তি হতে পারবে আগ্রহীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status